সিলেটে ৩৯৫ বোতল ফেনসিডিলমহ তিন নারীসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি টিম অভিযান চালিয়ে মাদকের চালানসহ চারজনকে আটক করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে ওসমানীনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার উত্তর আরিপাইল গ্রামের মো. মহররম আলী (৫৮), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার মনোয়ারপুর গ্রামের লাকী আক্তার (৩১), একই থানার জারফাবাদ গ্রামের মোছা. সেলিনা আক্তার (৪৩) ও এই জেলার ভৈরব থানার মিরারচর গ্রামের সুমাইয়া খাতুন (১৯)।
র্যাব-৯ এর মিডিয়া সেল এ তথ্যগুলো জানায়। আটক ৪ জনকে সংশ্লিষ্ট থানাগুলোতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed