এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবিতে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: গত ১৫ জুলাই থেকে আন্দোলনে আন্দোলনে উত্তাল সিলেট। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেট শান্ত হতে শুরু করেছিলো। তবে এবার ভিন্ন এক ইস্যুতে সিলেটে শুরু হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন।
শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে নগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করেছেন সিলেটের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। তাদের দাবি- স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো বাতিল করে তাদের অটোপাস দেওয়া হোক। এ দাবিতে তারা দুই ঘণ্টা চৌহট্টায় সড়ক অবরোধ করে রাখে তারা।
শিক্ষার্থীদের বক্তব্য- আজ দুই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচির পর তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বন্যা ও সরকার পতনের আন্দোলনের কারণে ৩ বার পেছায় সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা। স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ইতোমধ্যে রুটিনও প্রকাশ হয়ে গেছে। এরই মাঝে সিলেটে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। তবে ঘণ্টাখানেক পর তারা সেনাবাহিনীর নির্দেশে সড়ক ত্যাগ করে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed