সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের দুইটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বাসা দুটিতে অভিযান চালিয়ে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন— বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ঐ ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে বাসাটিতে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।
ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে মোট তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, বিদেশি মুদা রয়েছে টাকার পরিমাণে ১০ লাখ তিন হাজার ৩০৬। এর মধ্যে ইউএস ডলার তিন হাজার, মালেশিয়ান রিংগিত এক হাজার ৩২০, সৌদি রিয়াল দুই হাজার ৯৬৯, সিঙ্গাপুরি ডলার চার হাজার ১২২, অস্ট্রেলিয়ান ডলার এক হাজার ৯১৫, কোরিয়ান ইউয়ান ৩৫ হাজার ও চাইনিজ ইউয়ান ১৯৯।
প্রসঙ্গত, ২০১৯ সালে অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. শাহ কামাল। সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি, কেনাকাটাসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed