দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আইএসপিআর
বৈশাখী নিউজ ডেস্ক: কয়েকজন ব্যক্তির সঙ্গে কিছু সেনা সদস্যের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির সঙ্গে সেনা সদস্যদের অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।
এতে আরও জানানো হয়, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্য-উপাত্ত বিশ্লেষণে দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed