Main Menu

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দুর্নীতি মুক্তকরণ ফোরামের অভিনন্দন

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে কোট সংস্কারের আন্দোলন পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সরকার পতনের পর ড. আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আগামী ১০ দিনের মধ্যে বিচারপতিদের ও পরিবারের সদস্যের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল করার নির্দেশ দেয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দেশবাসীর দাবী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তি হিসাব দাখিলের বিধানটি বাধ্যতামূলক করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম দেশকে দুর্নীতি মুক্তর করার লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে উক্ত বিষয়টি গুরুত্ব দিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। যার স্বাক্ষী গণমাধ্যমগুলো। বিচারপতি ও পরিবারের সদস্যের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের মাধ্যমে দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার কার্যক্রমের যাত্রা শুরু হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed