বাংলাদেশি কর্মীদের আজ থেকে ভিসা দিচ্ছে সৌদি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস।
বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।
রাষ্ট্রদূত বলেন, আজ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করেছি। সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হতো।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। আমরা আশা করছি, দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে।
বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিতে অ্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এরকম কিছু আমি শুনিনি।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed