সিলেটে লুট হওয়া পুলিশের ৭৭টি অস্ত্র ও গুলি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেটে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে পুলিশের থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলা-বারুদ লুট করা হয়েছে। এসব অস্ত্র ও গুলি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করতে শুরু করেছে পুলিশ। এ পর্যন্ত লুন্টিত ৭৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- ৫ আগস্ট সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ বাহিনী ১৭টি অস্ত্র উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি , চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান।
এখন পর্যন্ত উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- লুট হওয়া অস্ত্রগুলোর হিসাব এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। কাজ এখনো চলমান।
Related News
সিকৃবিতে’ উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “আন্ডারস্টেন্ডিং প্লান্ট স্ট্রেস রেসপন্স: এ জার্নি ফ্রম ফেনোটাইপ টুRead More
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।Read More



Comments are Closed