Main Menu

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সোমবার (১২ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, আব্দুস সালাম টিপু সহ-সভাপতি কামরান আহমদ, জুনেল আহমদ, কৃষ্ণ ঘোষ, এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ লিলু, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মুনিম লস্কর, আজহার আলী অনিক, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম আলাল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম অপু, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম দোয়েল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন ফাহিম, এম সি কলেজ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক তানভীর আহমদ খান, ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ হাসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল গুছাতে বলায় এ সময় সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি তুলেন ছাত্রদল নেতারা। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী হিসেবে দেশ থেকে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিও জানানো হয়।

Manual5 Ad Code

প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে সাংবাদিদের সাথে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code