এসএমপির ট্রাফিক বিভাগের সাথে জামায়াতের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির ট্রাফিক বিভাগের ডিসির সাথে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে এসএমপি কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক ডিসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোঃ গোলাম মোস্তফা। এছাড়া সভায় এসএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিলেট মহানগর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নগরীর যানজট নিরসন ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এসএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সচেতন নগরবাসীর প্রতি সহযোগিতা কামনা করা হয়।
এর প্রেক্ষিতে সিলেট মহানগর জামায়াতের আমীর বলেন, দ্রুততম সময়ের মধ্যে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে হবে। নগরীর যানজট দুর করতে হবে। জনদুর্ভোগ লাঘবে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমূখ।
এদিকে সোমবার বিকেলে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসির সাথে মহানগর জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর করার জন্য কোতোয়ালী থানার ওসির প্রতি আহ্বান জানানো হয়। যেকোন প্রয়োজনে জামায়াতের সর্বস্তরের জনশক্তি পাশে থাকবে বলে আশ^স্ত করা হয়।
Related News
সিলেট সেটেলমেন্ট অফিসের দালালচক্রের ৬ সদস্যকে কারাদণ্ড
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে (ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা)Read More
চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ক্বিন ব্রিজের দক্ষিণ মোড় হয়ে চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কেRead More



Comments are Closed