Main Menu

সিলেটে দুই ট্রাক চোলাই মদ ধরলো শিক্ষার্থীরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা দুটি ট্রাকে ৪১ ড্রাম চোলাই মদ জব্দ করেছে। জব্দকৃত ড্রামে ৮২০০ লিটার মদ ছিল।

রোববার (১১ আগস্ট) বেলা ২টার দিকে নগরের মেন্দিবাগ এলাকায় স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্বে ছিলো শিক্ষার্থীরা। এ সময় দুটি মিনি ট্রাকে সিগন্যাল দিলে, গাড়ি থামান চালকরা। জিজ্ঞাসাবাদকালে দুটি ট্রাকে থাকা দুইজন পালিয়ে গেলে শিক্ষার্থীদের সন্দেহ জাগে।

এ সময় গাড়ি তল্লাশি করে একটিতে ২০ ড্রাম ও অপর ট্রাকে ২১ ড্রাম চোলাই মদ পাওয়া যায়।

শিক্ষার্থীরা জানান, প্রতি ড্রামে ২০০ লিটার করে মোট ৮২০০ লিটার মদ রয়েছে দুটো ট্রাকে। গাড়ির চালকরা সরকারি মদ বলে দাবি করছে। পরে শিক্ষার্থীর সেনাবাহিনীকে জানায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টহলরত সেনাবাহিনীকে শিক্ষার্থীরা জানালে সেনাবাহিনী সেগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। এবিষয়ে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed