সিলেটের সড়কে ট্রাফিক পুলিশ নামছে সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সিলেটসহ সারাদেশে পুলিশের অনুপস্থিতে ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের নেতাকর্মী, স্কাউট এবং বিএনসিসির সদস্যরা। তবে এ অবস্থার অবসান হচ্ছে। সিলেটের সড়কে নামছে ট্রাফিক পুলিশ।
সোমবার ( ১২ আগস্ট) থেকে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে তাদের দায়িত্ব পালন করতে দেখা যাবে।
রোবববার (১১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন এ তথ্য জানান।
এর আগে দুপুরের দিকে তিনি ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।
এসময় তিনি খুব তাড়াতাড়ি সিলেট মহানগর পুলিশের সবগুলো থানায় সার্বক্ষনিক সেবাদান কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed