৪দিন বন্ধ থাকার পর খুলেছে ভারতীয় ভিসা সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। এবার চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের তিন ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস)।
রোববার (১১ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, রোববার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed