অধস্তন আদালত মঙ্গলবার থেকে, সুপ্রিম কোর্ট বুধবার থেকে চলবে
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশের অধস্তন আদালতে মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বিচারকাজ চলবে।
আগামী বুধবার (৭ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ চলবে।
সোমবার (৫ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন এ তথ্য জানিয়েছেন।
এর আগে রাতে এক বার্তায় মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, আজ (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed