সিলেটে বিভিন্ন স্থানে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
সোমবার (৫ আগস্ট) দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট মহানগরের জিন্দাবাজার, চৌহাট্টা ও দরগাহ গেইট এলাকায় এসব সংঘর্ষ ঘটে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশের মিস ফায়ারে বিশেষ বাহিনীর (সিআরটি) ৩ পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, দুপুর ১টার দিকে নগরের চৌহাট্টায় আন্দোলনকারীরা জড়ো হলে পুলিশ গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দিতে চাইলে তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে জিন্দাবাজার ও দরগাহ গেইট এলাকায়। এসময় জিন্দাবাজার পয়েন্টে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed