সিলেটে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় উচ্ছ্বসিত জনতা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে এসেছে। তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
বিকেল ৩টার দিকে যখন বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তখনই সিলেট নগরীর বিভিন্ন স্থানে সড়কে নেমে আসেন বিভিন্ন বয়সী মানুষ।
নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনামার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, কুমারপাড়া, কাজীটুলা, উপশহরসহ বিভিন্ন স্থানে মানুষ মিছিল নিয়ে বের হন। বৃষ্টি উপেক্ষা করে মিছিলকারীরা রাস্তায় উচ্ছ্বাস করতে থাকেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed