‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ, ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৫ আগস্ট) বেলা ১১টার মধ্যে শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
রোববার (৪ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
সেখানে তিনি উল্লেখ করেছেন, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নেবে সকাল ১১টা থেকে। শহীদ মিনারে ১১টা থেকে সবাই জড়ো হবেন।
তিনি বলেন, শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেওয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌঁছে দেওয়া হবে।
সমন্বয়ক আসিফ মাহমুদ আরও বলেন, আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। কোনও ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ শিরোনামে ঢাকায় সোমবার সমাবেশ করার কথা তাদের।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed