Main Menu

ঢাকার মা‌র্কিন দূতাবাস রোববার ভিসা সার্ভিস বন্ধ রাখবে

বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (৪ আগস্ট) সব ধর‌নের ভিসা সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। একই সঙ্গে মা‌র্কিন নাগ‌রিক‌দের প‌রি‌ষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা‌তিল ক‌রে‌ছে।

শ‌নিবার (৩ আগস্ট) রা‌তে ঢাকায় মা‌র্কিন দূতাবাসের ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়েছে, আগামীকাল সমস্ত ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে এবং পরবর্তী তারিখে তা পুনঃনির্ধারিত করা হবে। মার্কিন দূতাবাস রোববার (৪ আগস্ট) সীমিত কার্যক্রমের জন্য খোলা থাক‌বে।

যারা জরুরি ভ্রমণ কর‌তে চায় তা‌দের উদ্দেশে বলা হ‌য়ে‌ছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com-এ একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পার‌বে।

Share





Related News

Comments are Closed