গোয়াইনঘাটে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ আটক ২
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটক করা হয়েছে। এ সময় মোবাইল ও নৌকা জব্দ করা হয়।
গোয়ানঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ও এএসআই প্রভাকর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফতেপুর ইউনিয়নের
মানিকগঞ্জ বাজার সংলগ্ন মানিকগঞ্জ ব্রীজের নিচে কাফনা নদীতে অভিযান পরিচালনা করে নৌকাতে নিয়ে যাওয়ার সময় ২০ টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটক করে।
ধৃতরা হলেন- উপজেলার কাকুনা খাই খলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ফয়সল ও মৃত তৈয়ব আলীর ছেলে রিয়াজ আহমদ।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম ২০ টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed