এবার কর্মসূচি দিলো সাংবাদিকদের দুই সংগঠন
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে সাংবাদিকসহ শিক্ষার্থীর মৃত্যু ও সারাদেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, চলমান কোটা আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শতশত শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও সারাদেশে অন্যায়ভাবে গণগ্রেপ্তারের প্রতিবাদে ডিইউজে ও বিএফইউজে শনিবার (৩ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।
বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়েছে।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed