বুধবার সিলেটে কারফিউ শিথিল ১৫ ঘন্টা
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ বুধবার সিলেটে ১৫ ঘন্টা শিথিল থাকবে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।
কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপান্তরিত হলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয। এরপর থেকে তা বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সময়ে তা শিথিল রাখা হয়।
মঙ্গলবারও সিলেটে কারফিউ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল করা হয়।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed