Main Menu

কমলগঞ্জে মোটরসাইকেল আটক করায় পুলিশকে থাপ্পড়, গ্রেপ্তার ২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কনষ্টেবলকে পুলিশ ফাঁড়ির ভেতরে থাপ্পড় মারলেন এক যুবক।

Manual4 Ad Code

রোববার (২৮ জুলাই) রাত সোয়া ৮টার দিকে ঘটনা ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামের আব্দুল মুমিনের ছেলে জাকির আহমেদ (২৫) ও তার আপন ছোট ভাই শাকিল আহমেদ (২০)।

Manual7 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, রোববার (২৮ জুলাই) রাত সোয়া ৮টার দিকে টিএসআই দীপক রায় এর নেতৃত্বে পুলিশ কনষ্টেবল হাবিবুর রহমান, হুমায়ুন কবির ও শংকর সিনহা শমশেরনগর বাজারে আইন শৃংখলা ডিউটি করছিলেন। এ সময়ে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে সহযোগিসহ এক যুবক কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্য হাবিবুর রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় কারণ জানতে চাইলে মোটরসাইকেলের চালক জাকির আহমেদ পুলিশের উপর হামলা চালায়। এ সময় স্থানীয় জনতাসহ পুলিশ নম্বরবিহীন মোটরসাইকেলসহ ২ যুবককে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পুলিশ ফাঁড়িতে আসার পর এই যুবক মোটর সাইাকেলের কোন কাগজপত্র দেখাতে পারেনি। কথা-কাটাকাটির এক পর্যায়ে পুলিশ ফাঁড়ির আরেক কনষ্টেবল হুমায়ুন আহমদকে সজোরে ধাপ্পড় মারেন মোটর সাইকেল চালক জাকির আহমদ।

Manual2 Ad Code

পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ ঘটনায় টিএসআই দীপক রায় বাদী হয়ে ২ যুবকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এবং মোটরসাইকেলটি জব্দ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক ২ যুবককে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code