Main Menu

সিলেটে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব উদযাপিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুপ্রাচীন ২০০ বছরের ঐতিহ্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহোৎসব আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই মহোৎসবের সমাপ্তি হয়।

জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেটে ৯ দিনব্যাপী ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়।

সিলেটের ঐতিহ্যবাহী রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত মহোৎসবে সিলেটের ১৫টি দেবালয় ও মন্দির শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা নিয়ে সমবেত হয়ে উল্টো রথযাত্রা উদযাপন করে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৬ জুলাই) সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর পূজা, আরতী, হরিনাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলক সঙ্গীতসহ নানা আচার সম্পন্ন হয়।

Manual5 Ad Code

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট নগরের রিকাবীবাজার প্রাঙ্গণে ৯ দিনব্যাপী জমজমাট মেলা বসে। এই মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী রকমারি নানা পণ্যের পসরা বসে। রথযাত্রায় হাজার হাজার শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক-যুবতী, নারী-পুরুষ ও আবালবৃদ্ধবণিতার স্বতঃস্ফূর্ত মিলন মেলা হয়। সিলেটের রিকাবীবাজারের রথযাত্রা প্রাঙ্গণের ব্যবস্থাপনায় প্রতি বছর সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি দায়িত্ব পালন করে। সার্বিক সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন নিয়োজিত ছিল।

Manual7 Ad Code

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি আয়োজিত রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণকারী দেবালয় ও মন্দিরগুলো হলো- শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বড়বাজার, মণিপুরীপাড়া, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নরসিংটিলা, সিলেট; শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, বাগবাড়ি, সিলেট; শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, ছাড়ানীর, লামাবাজার, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির, আম্বরখানা, মণিপুরীপড়া, সিলেট; শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, লামাবাজার, সিলেট; শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়া, লালদিঘীরপাড়, সিলেট; শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, নয়াবাজার, মণিপুরীপাড়া, কুশিঘাট, সিলেট; শ্রীশ্রী গীতাসংঘ, লামাবাজার, সিলেট; শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, সাগরদিঘীরপাড়, মণিপুরীপাড়া, সিলেট; শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দির, শিবগঞ্জ, সিলেট; শ্রীশ্রী ব্রজনাথ জিউর মন্দির, শিবগঞ্জ, মণিপুরীপাড়া, সিলেট; শ্রীশ্রী মহাপ্রভু জিউর মন্দির, মণিপুরীপাড়া, রাজবাড়ী, সিলেট; শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, মাছিমপুর, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, সুবিদবাজার, সিলেট; শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ২০২৪ইং আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য সিলেটের জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত সিংহ ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ। -বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code