সিলেট নগরীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ২০নং ওয়ার্ড এলাকায় ড্রেনের কাজ করতে গিয়ে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২০ নং ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শামসুল আহমদ (১৮) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভুলখড় গ্রামের মনতাজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিলাগড় জামে মসজিদের সামনে সিসিকের ড্রেনের কাজ করছিলেন এক শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পরে সেই শ্রমিকের উপর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed