সিলেটে ৫৮ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারও ধরা পড়েছে ৩ লাখ টাকা মূল্যের ৫৮ বস্তা ভারতীয় চোরাই চিনি। এসময় গ্রেপ্তার হয়েছে দুই চোরাকারবারি।
গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে মোঃ আব্দুল হামিদ (৩১) ও বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে আব্দুল মালিক (২৪)।
শুক্রবার (১২ জুলাই) বাদ জুম্মা মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল এই চিনিগুলো জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাসদবির এলাকায় একটি ডিআই পিকআপ তল্লাশীকালে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুল হামিদ ও আব্দুল মালিককে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed