ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে : ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান
বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুস সবুর মন্ডল, বিপিএএ সেমিনারে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মকর্তাদের স্মার্ট ভূমি সেবা দেওয়ার জন্য তৈরি হতে হবে। দুর্নীতিমুক্ত হয়ে সেবা প্রদান করতে হবে।
মঙ্গলবার (৯ জুলাই) সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘স্মার্ট ভূমি সেবা প্রদানে করণীয়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে সেমিনারে সঞ্চালক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এবং সিলেট বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
কতিপয় অসাধু কর্মচারীর জন্য ভূমি সেবার দুর্নাম হচ্ছে উল্লেখ করে মো. আব্দুস সবুর মন্ডল বলেন, স্মার্ট ভূমিসেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য ভূমি সংস্কার বোর্ডের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ভূমি সংক্রান্ত সকল সেবা একটি ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসার জন্য কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেবা গ্রহীতাবৃন্দ যে আশা নিয়ে সেবা নিতে আসে তার ব্যত্যয় ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
শুধু বেতন-ভাতার জন্য কাজ করলে হবে না মন্তব্য করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান বলেন, অবৈধ দখলে থাকা খাস ও সরকারি জমি চিহ্নিত করতে হবে। যেসব জলমহাল ভরাট ও বেদখল হয়েছে তাও চিহ্নিত করে পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের রাজস্ব আদায়ের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করতে হবে।
‘স্মার্ট ভূমি সেবা প্রদানে করণীয়’ বিষয়ক এ সেমিনারে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও, আরডিসি, এলএও, সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।-পিআইডি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed