সিলেট-ছাতক রুটে পুনরায় ট্রেন চালুর দাবিতে ১০ জুলাই স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট মহানগরী তথা সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সিলেট-ছাতক রুটে প্রায় সাড়ে ৪ বছর ধরে রেল যোগাযোগ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সিলেট-ছাতক রুটের ট্রেন পূনরায় চালুর দাবিতে সভায় ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জের ছাতক-সিলেট রুটে প্রায় সাড়ে চার বছর ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকল রেলপথে ট্রেন চলাচল করলেও এই রুটে ট্রেন চলাচল শুরু হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনে যাতায়াতকারী এ অঞ্চলের যাত্রী সাধারণ। ছাতক শিল্পনগরী উপজেলা হিসেবে বিখ্যাত। ব্রিটিশ আমল থেকে এই উপজেলায় ব্যবসা-বাণিজ্য চলে আসছে। এ হিসেবে ১৯৫৪ সালে সিলেট-ছাতক ৩৫ কিলোমিটার রেলপথ স্থাপিত হয়। ছাতকবাজার রেলস্টেশন থেকে প্রতিদিন চারটি ট্রেন সিলেটে যাতায়াত করতো। এসব ট্রেনে সিমেন্ট, পাথর, চুনাপাথর, তেজপাতা ও কমলাসহ বিভিন্ন ধরনের কাঁচামাল কম খরচে পরিবহন করা হতো। প্রাচীনতম ছাতক রেলপথে ট্রেন চলাচল না করায় বিপাকে পড়েছে এই অঞ্চলের মানুষজন। ট্রেন পরিবহনে স্বল্প ভাড়ার পরিবর্তে সড়কপথে তাদের গুনতে হচ্ছে অধিক ভাড়া। সিলেট-ছাতক রুটে অল্প ভাড়ায় ট্রেনে নিরাপদে যাতায়াত করা যেত। ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশি টাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে সড়ক পথে।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেট-ছাতক রুটে পূনরায় ট্রেন চালুর দাবিতে আগামী ১০ জুলাই বুধবার মাননীয় রেলমন্ত্রী সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সুনামগঞ্জ-৫টি আসনের সংসদ সদস্যদের বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়।
সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেবের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের ও প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed