সিলেটে ৩১ মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামি চট্রগ্রামে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩টি মামলায় সাজা সহ ৩১টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক সিলেটের ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর জিন্দাবাজার এলাকার কাজী ইলিয়াস পলাশী ২৭ নং (বড় ভূইয়া টাওয়ার) বাসার মৃত ডা. আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়ার ছেলে ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী নূরজাহান মুনতাশা (৪৫)।
তারা দুজন ৩১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে ১৩টি মামলায় সাজার রায় হয়েছে। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম এর দিক-নির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই অজয় শংকর চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়ার বিরুদ্ধে ১৩টি মামলায় সাজা ও ৩০টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও অপর আসামী নূরজাহান মুনতাশা (৪৫) এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১৬ সালের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- নজরুল ইসলাম ও তার স্ত্রী সিলেট এবং চট্টগ্রামের অনেক মানুষের কাছ থেকে বড় অংকের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। বিদ্যুৎ বিভাগেরও মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। সবগুলো মামলাই আদালতে করা হয়েছে। তারা দুজন মানুষের টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। চট্টগ্রামের মানুষ আসে তাকে সিলেটে খুঁজতে, আবার সিলেটের মানুষ যায় তাকে চট্টগ্রামে খুঁজতে। আদালত থেকে পুলিশের কাছে ওয়ারেন্টগুলো আসার পর প্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাতে তাদের চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত নজরুল ও নূরজাহানকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
সিকৃবিতে’ উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “আন্ডারস্টেন্ডিং প্লান্ট স্ট্রেস রেসপন্স: এ জার্নি ফ্রম ফেনোটাইপ টুRead More
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।Read More



Comments are Closed