কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ে (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩০ জুন) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুপুর ১২টার পর কুলাউড়া থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায়। সাড়ে ১২টার দিকে রাউৎগাঁওয়ের নর্তন এলাকায় ট্রেনটি অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
ওসি আরও বলেন, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed