Main Menu

এবারের হজে গিয়ে অর্ধশত বাংলাদেশীর মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর হজ করতে গিয়ে এ পর্যন্ত ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ১২ জন মহিলা।

Manual4 Ad Code

বুধবার (২৬ জুন) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual6 Ad Code

মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, বেশিরভাগ মানুষ মারা গেছেন মক্কায়। মৃতদের মধ্যে ২৫ জনের বয়স ৬০ থেকে ৭০ বছর। সৌদি আরবে হজ করতে গিয়ে যারা মারা যান তাদেরকে সেখানেই দাফন করা হয়।

Manual7 Ad Code

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এবার হজের সময় অতিরিক্ত গরম ছিল। এই গরমে হজ করতে গিয়ে অতিরিক্ত গরম সম্পর্কিত নানা রোগে অনেকে অসুস্থ হয়ে মারা গেছেন। এবার বাংলাদেশ থেকে ৮৫ হাজার ১১২জন হজ করতে সৌদিতে যান। গত ২১ জুন থেকে হাজীরা দেশে ফিরতে শুরু করেছেন।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে জানানো হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ হাজি। ৫১টি ফ্লাইটে সৌদি থেকে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৩টি, সৌদি এয়ারলাইনসের ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করে।

Manual1 Ad Code

এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code