সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান
বৈশাখী নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার (২৩ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগামী তিন বছর সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ থাকবে।
২০২১ সালের ২৪ জুন থেকে ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল ওয়াকার ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর কোর অব ইনফ্যান্ট্রিতে (পদাতিক সেনাবাহিনী) কমিশন লাভ করেন।
সাড়ে তিন দশকেরও বেশি সময়ের দীর্ঘ ক্যারিয়ারে মূল কমান্ড এবং নির্দেশনামূলক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
জেনারেল ওয়াকার সেনাবাহিনী সদর দপ্তরে সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পাওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজেরও প্রাক্তন ছাত্র ছিলেন জেনারেল ওয়াকার।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।খবর ইউএনবি’র
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed