৬০ লক্ষ টাকা কর পরিশোধ করলো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের কর পরিশোধ করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। রবিবার (২৩ জুন) সকাল ১০টায় সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে ৬০ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ।
সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সব সময় সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। তিনি আরও বলেন, নিয়মিত কর পরিশোধ করা আমাদের সকলের দায়িত্ব। যারা নিয়মিত কর পরিশোধ করেন তারা নগরীর উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করছেন। তাদের আমরা সম্মান জানাই। এই সিলেট নগরী আমাদের সকলের। নগরীর উন্নয়নে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। তাই নগরবাসীকে কর পরিশোধের জন্য উদাত্ত আহবান জানান তিনি।
এসময় সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed