Main Menu

সিলেটে ৪র্থ ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্টিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে সিলেট বিভাগে বিজয়ী চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

Manual6 Ad Code

রবিবার (২৩ জুন) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)।

Manual3 Ad Code

গত ৫ জুন বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে এ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগের ৭টি উপজেলায় অনুষ্ঠিত হয় এ নির্বাচন। উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ, সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট।

Manual1 Ad Code

নির্বাচিত চেয়ারম্যানগন হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জ উপজেলায় সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী মো. আব্দুল মান্নান এর ছেলে সাদাত মান্নান অভি, মধ্যনগর উপজেলায় সদ্য অতিরিক্ত আইজিপি পদন্নোতিপ্রাপ্ত আব্দুল বাতেনের বড় ভাই আব্দুর রাজ্জাক, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এস এফ এ এম শাহজাহান, চুনারুঘাট উপজেলায় পরিষদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code