ভারত ভ্রমন শেষে দেশে ফেরারপথে বাংলাদেশী নাগরিকের মৃত্যু
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তের ওপারে ডাউকিতে ভারত ভ্রমন শেষে দেশে ফেরার পথে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। এদিন রাতেই লাশ হস্থান্তর করা হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকি সীমান্তে বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫) মারা যান।
এদিন রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ নিহতের লাশ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্থান্তর করে।
জানা গেছে, বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫) ঢাকার শের-ই- বাংলা নগরের শ্যামলী, বাসা নং-১০, ফ্ল্যাট নং- বি/৭ এর বাসিন্দা মৃত মোঃ ইকবাল হোসেন এর পুত্র। তার ব্যবহৃত পাসপোর্ট নম্বর- A13114514।
তিনি গত ১৯ জুন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে গিয়েছিলেন। ২২ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।
ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেকপোস্টে আসার পর তিনি জানান তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনের সিল দেওয়া হয়নি। পাসপোর্টে সিল আনতে পুনরায় ইমিগ্রেশনে যাওয়ার পথে জুনায়েদ হোসেন বুকের ব্যথা অনুভব করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুনায়েদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) মো: রুনু মিয়া জানান, ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করেন। ঘটনায় পর ভারত ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জুনায়েদ হোসেনের মৃতদেহ এবং মৃত্যুর প্রয়োজনীয় কাগজপত্র সহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এসময় তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। পুলিশ লাশ নিহতের আত্মীয় স্বজনের (স্ত্রী ও বোন) কাছে বুঝিয়ে দেন।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed