বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করা হয়।
বুধবার (১৯ জুন) বিকালে নগরীর মির্জাজাঙ্গালস্হ আশ্রয় শিবির সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মামুন বেপারি, শ্রমিক নেতা হারুন মিয়া,জাহেদ মিয়া, মনজুর আলম, প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বন্যা আক্রান্ত মানুষের দুর্ভোগের কথা শুনেন এবং বলেন, বন্যা প্রাকৃতিক হলেও দুর্ভোগের জন্য দায়ী মনুষ্য সৃষ্ট সংকট। অপরিকল্পিত উন্নয়ন, নদী-খাল-জলাশয় দখল-ভরাট, পাহাড়-টিলা কাঠাসহ প্রাণ প্রকৃতি ধ্বংস বন্যা সমস্যার অন্যতম কারণ। নেতৃবৃন্দ বলেন, আমাদের দলের পক্ষ থেকে নগরীর জলাবদ্ধতা নিরসন ও সিলেট অঞ্চলের বন্যা সমস্যার স্হায়ী সমাধানের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জলাবদ্ধতা ও বন্যা সমস্যার সমাধানে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
নেতৃবৃন্দ, সিলেট নগরী ও উপজেলায় বন্যা আক্রান্ত মানুষের মধ্যে ত্রাণ, নগদ অর্থ ও ঔষধ সরবরাহের জন্য জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, যেকোন দুর্যোগে আমাদের দল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সমাজের অবস্থা সম্পন্ন মানুষদের কে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed