লাক্কাতুরায় ৬০ ঘণ্টা জ্বলবে ‘ফায়ার-ফ্লো’, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন’র আওতাধীন জালালাবাদ গ্যাস ফিল্ড এলাকা সিলেটের লাক্কাতুরায় গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজ হবে। এ জন্য মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে পরবর্তী ৬০ ঘণ্টা ওই এলাকার আকাশে ‘ফায়ার ফ্লো’ (আগুনের শিখা) দেখা যাবে।
বিষয়টি রবিবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘শেভরন বাংলাদেশ জালালাবাদ ফিল্ড’ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শেভরন বাংলাদেশ জালালাবাদ গ্যাস ফিল্ড, লাক্কাতুরা, সিলেট-এর নিয়মিত গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ৬০ ঘণ্টা অগ্নি প্রজ্জ্বলন ব্যবস্থা চলমান থাকবে। গ্যাস কূপ সংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আতংকিত না হয়ে কর্ম-এলাকার আশেপাশে জনসমাগম পরিহার করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করণে এই গুরুত্বপূর্ণ কাজে সকলকে সহযোগিতা করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।’
বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed