সিএমএইচে ভর্তি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অচেতন হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
আব্দুল মোমেনের ভাই সাবেক সচিব ড. এ কে আবদুল মুবিন জানান, ড. মোমেন বর্তমানে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত।
ড. এ কে আবদুল মোমেন ২০১৮ সালের নির্বাচনে সিলেট সদর আসন থেকে বিজয়ী হন। পরে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হলেও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই তিনি।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed