কৃষক ও খামারিদের সেবা দিলো সিকৃবির ৩ অনুষদের শিক্ষার্থীরা
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৩টি অনুষদের শিক্ষার্থীরা একসাথে গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সেবা দিয়ে এসেছে। পাশাপাশি কৃষি ও খামার নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
মূলত ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এই মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জন করলো।
বুধবার (২৯ মে) সিলেটর দক্ষিন সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলি, জালালপুর ও দাউদপুর এই ৪টি ইউনিয়নে কৃষক ও খামারিদের সাথে মত-বিনিময় করে এবং সেবা প্রদানের উদ্দেশ্যে মাঠসফর করেছে সিকৃবির শিক্ষার্থীরা। স্ব স্ব অনুষদের নির্ধারিত শিক্ষকবৃন্দ সার্বিক বিষয়টি তত্ত্বাবধান করেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed