Main Menu

ফেঞ্চুগঞ্জ উপজেলার নতুন চেয়ারম্যান সাব্বির

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আশফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হয়েছেন।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে জানা গেছে, ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।

এই উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন।

 

Share





Related News

Comments are Closed