Main Menu

সিলেটে ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬৯ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত গাড়িচালক রেজুয়ান আহমদ (২৩) জৈন্তাপুর উপজেলার হরিপুরের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ সেনপাড়াস্থ পুষ্পায়ন-২৯ নম্বর বাসার সামনের সড়ক থেকে ওই গাড়িচালককে আটক করে ডিবি পুলিশ।

আটক গাড়িচালক রেজুয়ান আহমদ

এসময় পিকআপ থেকে ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৫৮০ পিস ভারতীয় Cadila Skinshine Cream ও ১৪ হাজার ৬৮৮ পিস ভারতীয় Skinfruit Cream জব্দ কর হয়। জব্দকৃত মালামালের মূল্য ৬৯ লাখ ১৪ হাজার ৬৪০ টাক। মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি নিবন্ধনহীন ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।

আসামীকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed