পূবালী ব্যাংকের মামলায় ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদ জেল হাজতে
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংকের দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত সিলেটের ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৫ মে) আদালতের মাধ্যমে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত আড়াই টায় মার্লিন বিল্ডার্স (প্রাঃ) লিমিটেড এর এমডি চৌধুরী শামীম হামিদকে তার জালালাবাদ আবাসিক এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, পূবালী ব্যাংক লিমিটেড দরগা গেইট শাখা সিলেট থেকে মার্লিন বিল্ডার্স (প্রাঃ) লিমিটেড এর নামে ২৩ কোটি টাকা ঋণ গ্রহণ করেন চৌধুরী শামীম হামিদ। এই অর্থ ব্যয় করে তিনি সিলেট নগরের সুবিদ বাজারে এবং নগরীর আখালিয়া সুরমা গেইটে ব্যাংকে বন্ধককৃত ভূমির উপর বেশ কয়েকটি আবাসিক ভবন নির্মাণ করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে কিস্তির টাকা পরিশোধের জন্য বারবার চাপ দিলেও তিনি তা পরিশোধে ব্যর্থ হন।
পরে তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে ২টি এবং এন আই এ্যাক্ট-এ পৃথক ৬টি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। মামলার দীর্ঘ শুনানী শেষে সম্প্রতি ৩টি মামলায় রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ দিদার হোসেন। রায়ে চৌধুরী শামীম হামিদকে দিগুন জরিমানা সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
এ প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। শনিবার আদালতের মাধ্যমে চৌধুরী শামীম হামিদকে জেলা হাজতে প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তি
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed