Main Menu

আজ সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

বৈশাখী নিউজ ডেস্ক: গত সপ্তাহে সিলেটে ছিলো সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ১৬ মে বৃহস্পতিবার রেকর্ড করা ওই তাপমাত্রাকে ধরে নেয়া হয়েছিলো বছরের সর্বোচ্চ। কিন্তু মাত্র আট দিনের মাথায় গত সপ্তাহের রেকর্ড ভেঙ্গে আজ বৃহস্পতিবার (২৩ মে) সিলেটে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন বিকাল ৩টায় সিলেট আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। ফলে আজ বৃহস্পতিবারের রেকর্ড হওয়া তাপমাত্রাকেই বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরে নেয়া হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লে এটাই হবে সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই প্রখর রোদ আর গরমে সিলেটের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। অতিরিক্ত গরমের কারণে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনের গরমে সিলেটে শিশু ও বৃদ্ধরা নানা ধরণের রোগে ভোগছেন।

 

Share





Related News

Comments are Closed