অপরাধ ঠেকাতে তেররতন এলাকাবাসির বিভিন্ন দপ্তরে অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন থেকে সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন তেররতন এলাকায় মাদক, জুয়াসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় এবার এলাকাবাসি একাট্টা হয়েছেন। এলাকার যুব সমাজসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবক্ষয় থেকে রক্ষা করার জন্য এবার তারা দারস্থ হয়েছেন পুলিশের।
এলাকা রক্ষার্থে সোমবার (২০ মে) সিলেট মহানগর পুলিশ কমিশনার, র্যাব-৯, মহানগর গোয়েন্দা পুলিশ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও শাহপরাণ (রহ.) ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তারা তেররতন এলাকাকে রক্ষা করার পাশাপাশি কিশোর গ্যাংয়ের উৎপাত ঠেকাতে পুলিশের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- আক্তার হোসেন, জালাল আহমদ সাহেদ, ফটিক মিয়া, সৈয়দ রহিম আলী রাসু, এনাম আহমদ, সবুজ আলী, দেলোয়ার হোসেন দিনার, রুহেল, মুন্না আহমদ, আব্দুস সাদিক তারেক, আবুল কাশেম, মান্না আহমদ, মাহফুজ আহমদ, মুক্তা আহমদ, মারুফ আহমদসহ এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed