সিলেটে পোল্ট্রি পালন বিষয়ক কর্মশালা শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন (ওয়াপসা, বিবি) এর তত্তাবধানে ১৮ মে শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে পোল্ট্রি পালন বিষয়ক বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে।
ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিকৃবি উপাচার্য প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন ওয়াপসা-বিবি এর সহ সভাপতি প্রফেসর ড. মো. বাহানুর রহমান।
উক্ত কর্মশালায় ওয়াপসা-বিবি কার্যনির্বাহী পরিষদ সদস্য, সিলেট অঞ্চলের ওয়াপসা-বিবি সদস্য, সিকৃবি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সিলেট অঞ্চলের তৃনমূল খামারীবৃন্দ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed