নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রচার প্রসার বাড়াতে এবং সুস্থ চিন্তা-চেতনায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে তুলতে একঝাঁক নতুন ও পুরাতন সাংবাদিকদের সমন্বয়ে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে নামে একটি সাংবাদিক সংঘটনের আত্মপ্রকাশ হয়েছে।
বুধবার (১৫ মে) এ উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কানথর্পে।
টিভি ওয়ানের প্রতিনিধি লতিফ মিয়া কামালীর সভাপতিত্বে ও আর টি এন বাংলা ইউকের সিইও নুরুল আমিন তারেকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফখরুল হোসাইন (এনটিভি ইউরোপ) মাহমুদুল হাসান মিলন (ইকরা বাংলা) আশরাফুল ইসলাম (আই অন টিভি) সাইফুল ইসলাম (বাংলা টিভি) সাব্বির আহমেদ (টাইম নিউজ ইউকে বিডি ডট কম) মোং ফয়সল আমীন (আরটিএন বাংলা) কামাল হোসাইন (মুক্ত বাংলা) শাহরিয়ার ইসলাম (আর এটিএন বাংলা ডট কম) আব্দুল মোমিন ফাহিম (আরটিএন বাংলা ২৪.কম)
সভায় সর্বসম্মতিক্রমে ফখরুল হোসাইন (এনটিভি ইউরোপ) কে সভাপতি, নুরুল আমিন তারেক (আরটিএন বাংলা) কে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান মিলন (ইকরা বাংলা) কে ট্রেজারার করে কমিটি ঘোষণা করা হয়।
সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের জন্য একটি অফিস অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য প্রদান করেন।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed