সিলেট নগরী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সাগর বেপারী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন মদিনা মার্কেট এলাকার একটি বাসার ফ্যানের রডের সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
মারা যাওয়া সাগর বেপারী (২৬) মাদারীপুর জেলার রাজই থানার দক্ষিণ বিদ্যানন্দি গ্রামের আলামীর বেপারীর ছেলে। তিনি মদিনা মার্কেট এলাকার আল মক্কা তামান্না হাউসে একাই বসবাস করতেন। সাগর পেশায় কাপড় ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed