হােল্ডিং ট্যাক্স নিয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন কর্তৃক একতরফা ভাবে অতি উচ্চহারে হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে এবং অযৌক্তিক, গণবিরোধী কর আরোপের সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করার দাবী জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্থরের নাগরিকবৃন্দ।
সোমবার (১৩ মে) রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় একটি অভিজাত হোটেলে স্থানীয় বিশিষ্ট মুরব্বী হাজী খলিলুর রহমান খানের সভাপতিত্বে ও আব্দুল বাছিত মহসিনের পরিচালনায় সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্থরের নাগরিকবৃন্দ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, হাজী আমির হোসেন, আব্দুর রাজ্জাক রাজন, আব্দুল মানিক (মানিক মিয়া), হাজী সেলিম আহমদ, ময়নুল হোসেন, আব্দুল জব্বার শাহি, রাসেল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণবিরোধী একটি আদেশ জনগণের উপর চাপিয়ে দিলে জনগণ তা মেনে নিবে না। মেয়রের প্রতি অনুরোধ সাধারণ জনগণের কথা চিস্তা করে হোল্ডিং ট্যাক্স সিদ্ধান্ত গ্রহণের। সবার সাথে আলাপ আলোচনা করে হোল্ডিং ট্যাক্স নির্ধারনের জন্য আহবান জানান।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed