Main Menu

সিলেট নগরীতে ৯৫টি ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’, মোট কেন্দ্র ২৯৪টি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানা এলাকায় ৯৫টি ‘ঝুকিপূর্ণ’ ভোট কেন্দ্র রয়েছে, যদিও এ কেন্দ্রগুলো পুলিশের ভাষায় ‘অধিক গুরুত্বপূর্ণ’। তবে জেলা পুলিশ কোনো কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি। সিলেটের ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৬টি।

Manual4 Ad Code

মহানগর ও জেলা পুলিশ জানায়, সিলেট জেলায় ৬টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন নগর পুলিশের ছয়টি থানায় পড়েছে। আর সিলেট-৩ আসনে তিনটি উপজেলার মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র নগর পুলিশের দুটি থানার আওতায় রয়েছে। এছাড়াও সিলেট-২, ৪, ৫, ৬ ও ৩ আসনের দুটি উপজেলাসহ বাকি ভোট কেন্দ্রগুলো জেলা পুলিশের আওতাধীন।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অধিক গুরুত্বপূর্ণ ৯৫, গুরুত্বপূর্ণ ১৩৪ ও সাধারণ ৬৫টি কেন্দ্র রয়েছে। নগর পুলিশের আওয়ায় মোট ২৯৪টি ভোট কেন্দ্র রয়েছে।ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Manual8 Ad Code

সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘পরিপত্র অনুযায়ী দুরত্ব, ভোটারের সংখ্যা ও দুর্গম এলাকার কারণে ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে নেওয়া হয়েছে। আর জেলার ৬১৯টি কেন্দ্রকে ‘সাধারণ’ কেন্দ্র ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ‘মহানগরীর ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রসহ পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।

Manual3 Ad Code

এছাড়া ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।’

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code