Main Menu

বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ৭ জনের মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৫ জেলায় বজ্রপাতে ৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাটে দুজন, কুমিল্লার মুরাদনগরের একজন, পিরোজপুরে মঠবাড়িয়ায় একজন ও দিনাজপুরের পার্বতীপুরে একজন নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা : শনিবার (১১ মে) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক গৃহবধূ। নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের খোদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক (৭০) ও সদর উপজেলার ঝাজরী গ্রামের আবদুল মালেকের ছেলে রুবেল হোসেন (২৮)। আহত গৃহবধূ টুনু খাতুন (৩০) একই উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন আহমেদ মল্লিক। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সকালে বজ্রসহ বৃষ্টির সময় সদর উপজেলার ঝাজরী গ্রামের বস্তির পাশের একটি দোকানে বসেছিলেন রুবেল হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত এসে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ছাড়া সকালে বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘরের দরজায় বসেছিলেন টুনু খাতুন। এ সময় বাড়ির উঠানে বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে জ্ঞান হারান তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে পরিবারের সদস্যরা।

Manual1 Ad Code

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম আল আজাদ বলেন, ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাগেরহাট : শনিবার সকাল সাড়ে ১০টায় দিকে বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মিলন ও মোস্তফা নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বালিঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় পরপর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় দুজন ঘটনাস্থলে মারা যান। আহত হন ৬ জন।

কুমিল্লা: শনিবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার মুরাদনগরের নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। সে একই গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে।

Manual8 Ad Code

পিরোজপুর : এদিন দুপুর ১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়াতে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি গ্রামের মৃত নাদের আলীর ছেলে।

দিনাজপুর: শুক্রবার (১০ মে) বিকেল ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে ঘরের বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি উপভোগ করার সময় বজ্রপাতে বিউটি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি উপজেলার কাজীপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

Manual3 Ad Code

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সাব ইন্সপেক্টর নুর আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code