সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবি গণদাবী ফোরামের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিক ভাবে নগরবাসীর উপর করের বোঝা চাপিয়ে দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রাকৃতিক দুর্যোগে নগরবাসীর এমনিতেই নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় করোনা ভাইরাস ও স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষতি পূরণের লক্ষ্যে আগামী ৫ বছর পর্যন্ত নগরবাসীর উপর নতুন কর ধার্য না করার জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।
৭ মে মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় এই আহবান জানানো হয়।
নগরীর সুরমা ম্যানশনস্থ সংগঠনের কার্যালয়ে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে সভায় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নগরবাসীর উপর ধার্যকৃত অত্যধিক হোল্ডিংটেক্স এর ব্যাপারে নগরবাসীর ভোগান্তি ও সৃষ্ট অসন্তোষ্ট নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিনিয়র সদস্য কয়েছ আহমদ সাগর, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্ত্তী এডভোকেট, রিয়াজ উদ্দিন আহমদ, শওকত আলী প্রমুখ।
সভায় বলা হয়, মানব ইতিহাসের শ্রেষ্ঠ দুর্যোগ কোভিড-১৯ ও স্মরণাতীত কালের দুর্যোগ গতবারের ভয়াবহ বন্যার ক্ষতি পুষিয়ে উঠার পূর্বেই সিলেট মহানগরবাসীর সাথে সিলেট সিটি কর্পোরেশনের এহেন আচরণ ও কার্যক্রম নগরবাসীর উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। নগরবাসীর উপর চাপিয়ে দেয়া যে কার্যক্রম সিটি কর্পোরেশন নিয়েছে তা সিলেট মহানগরীর সকল শ্রেণি পেশার মানুষের দুর্ভোগ বৃদ্ধি করেছে। অযৌক্তি কর নির্ধারণের কারণে বাসা ভাড়া বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কায় জনজীবনে চরম হতাশা ও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সিলেট মহানগরবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনের এহেন আচরণ ও কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনদুর্ভোগ লাগবের জন্য অযৌক্তি কর নির্ধারণ বন্ধ করে অবিলম্বে সরেজমিন করদাতার উপস্থিতিতে সার্ভেকার্যক্রম সম্পন্ন করে তথ্যাদি যাচাই করে প্রকৃত অবস্থার আলোকে কর নির্ধারণ করা, নির্ধারিত কর সংক্রান্ত সকল তথ্যাদি সিটি কর্পোরেশনের ওয়েভ সাইটে প্রকাশ করে অনলাইনে দেশী-বিদেশী সকলে আপত্তি দাখিল ও যথাযথ প্রক্রিয়ায় শোনানীর মাধ্যমে সঠিক কর নির্ধারণ করা, অনলাইনে করদাতার নিকট বিল প্রেরণ ও কর পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা, কোভিড-১৯ ও স্মরণাতীত কালের ভয়াবহ বন্যার ক্ষতি পূরণের লক্ষ্যে কমপক্ষে আগামী ৫ বছর পর্যন্ত নগরবাসীর উপর নতুন কর ধার্য না করার জন্য নগর কর্তৃপক্ষের নিকট আহবান জানানো হয়।
উল্লেখ্য, সিলেট মহানগরীর অধিকাংশ বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী। প্রবাসী মালিকদের করের তথ্য জ্ঞাত ও আপত্তি দাখিলের কোন সুযোগ রাখা হয়নি। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করা হয়।
Related News
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাদের ওপরRead More
বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চলমান ‘দেশ গড়তে জুলাইRead More



Comments are Closed