দরগাহে শাহজালালে ওরস উপলক্ষে লাকড়ি তোড়া উৎসব সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক : দরগাহে হজরত শাহজালাল (র.)-এর বার্ষিক ওরস উপলক্ষে সিলেটে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্ত আশেকানরা শাহজালালের মাজার প্রাঙ্গণে ছুটে যান। এ সময় ভক্তদের পরনে ছিল লাল জামা, মাথায় লালপট্টি।
জোহরের নামাজ শেষে দরগায় বেজে ওঠে বিশেষ এক ধ্বনি (যাকে নাকাড়া বলা হয়)। ধ্বনি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শত শত মানুষের স্রোত শহরতলির লাক্কাতুরা চা-বাগান অভিমুখে যাত্রা শুরু করে।
প্রথা অনুযায়ী ভক্তরা লাক্কাতুরা বাগানের নির্দিষ্ট টিলা থেকে কাঠ সংগ্রহ করে আসরের নামাজের পর ফিরে আসেন দরগায়। তাদের সংগৃহীত কাঠ হজরত শাহাজালাল (রহ.)-এর ওরসের শিরনিতে জ্বালানি হিসেবে ব্যবহূত হয়।
প্রতিবছরের ২৬ শাওয়াল শাহজালাল (রহ.)-এর ভক্তরা এ উৎসব উদযাপন করে। অনেকের কাছে দিনটি সিলেটে ইসলামের বিজয় দিন হিসেবেও খ্যাত।
ইতিহাস থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রায় ৭০০ বছর আগে ২৬ শাওয়াল ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে আসেন। ওই দিনই তিনি জালিম রাজা গৌড়গোবিন্দকে পরাস্ত করে সিলেট বিজয় করেন।
এ জন্য এ দিনটিকে অনেকেই সিলেটে ইসলামের বিজয় দিবস হিসেবেও পালন করে থাকে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed